Village Network Alliance (VNA)
সভার রেজুলেশন বা কার্যবিবরণী
সভার নম্বর: ০৩
তারিখ: ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সময়: রাত ০৭ ঘটিকা
স্থান: পাথরঘাটা বাজার
সভাপতি: ডা: সাদিকুর রহমান শাওন
উপস্থিত সদস্যবৃন্দ:
- ইমদাদুল হক লিটন
- মো: শাহীন খান
- ডা: সাদিকুর রহমান শাওন
- জহিরুল ইসলাম সাগর
- আরিফুর রহমান
- শাহেদ রহমান
সভার আলোচনা ও সিদ্ধান্তসমূহ:
আজকের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হলো:
১. গণিত অলিম্পিয়াড: গ্রামের বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীদরে নিয়ে গণিত অলিম্পিয়াড আয়োজন করার সিদ্ধান্ত গৃতীত হয়।
২. VNA ঈদ আনন্দ উৎসব ২০২৬: গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এবং ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে “ভিলেজ নেটওয়ার্ক অ্যালায়েন্স (Village Network Alliance)”-এর উদ্যোগে এক বর্ণাঢ্য “VNA ঈদ আনন্দ উৎসব২০২৬” ঈদুল ফিতর এর দ্বিতীয় দিন আয়োজন করার সিদ্ধান্ত গৃতীত হয়। এই অনুষ্ঠানে যারা আর্থিক ডোনেশ প্রদান করবে তাদের নাম অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থিত দর্শকদের সামনে ঘোষনা করা হবে বলে সকলে এক মত পোষণ করেছে।
৩. মেডিক্যাল ক্যাম্প: ঈদুল আযহা এর আগে অথবা পরে যে কোন সুবিধামত সময়ে পাথরঘাট উচ্চ বিদ্যালয়ে বড় পরিসরে একটি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে আর কোনো আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

