Village Network Alliance (VNA)
সভার রেজুলেশন বা কার্যবিবরণী
সভার নম্বর: ০২
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সময়: বিকাল ০৫ ঘটিকা
স্থান: চিলড্রের কেয়ার স্কুল
সভাপতি: জাহিদুল শুভ
উপস্থিত সদস্যবৃন্দ:
- ইমদাদুল হক লিটন
- মো: শাহীন খান
- জাহিদুল শুভ
- জহিরুল ইসলাম সাগর
- আরিফুর রহমান
- রুবেল মাহমুদ নিরব
সভার আলোচনা ও সিদ্ধান্তসমূহ:
আজকের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হলো:
১. গণিত অলিম্পিয়াড: গণিত অলিম্পিয়াড এর সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এখানে গণিত অলিম্পিয়াড কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধাসমুহ কি কি হতে পারে এবং এই সকল বাধা কিভাবে সমাধান করে অলিম্পিয়াড সম্পন্ন করা যায় তার বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তি সভায় গণিত অলিম্পিয়াড এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অলোচনা হয়।
২. সদস্য ক্যাটাগরি: সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে ফ্রি সদস্য, সাধারণ সদস্য এবং প্রিমিয়াম সদস্য এই তিন ধরনের সদস্য ক্যাটাগরি রাখার নিতীগত সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সদস্য ফি বাৎসরিক ৫০০.০০ টাকা এবং প্রিমিয়াম সদস্য ফি বাৎসরিক ১০০০.০০ টাকা নির্ধারণ করা হয়।
৩. VNA ঈদ আনন্দ উৎসব ২০২৬: গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এবং ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে “ভিলেজ নেটওয়ার্ক অ্যালায়েন্স (Village Network Alliance)”-এর উদ্যোগে এক বর্ণাঢ্য “VNA ঈদ আনন্দ উৎসব২০২৬” আয়োজন করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয় এবং পরবর্তি সভায় এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আলোচনা হয়।
পরিশেষে আর কোনো আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

