Village Network Alliance (VNA)
সভার রেজুলেশন বা কার্যবিবরণী
সভার নম্বর: ০১
তারিখ: ২৩ জানুয়ারি, ২০২৬
সময়: রাত ১০ ঘটিকা
স্থান: অনলাইন ফেইসবুক মেসেঞ্জার(VNA আহবায়ক কমিটি মিটিং গ্রুপ)
সভাপতি: ইমদাদুল হক লিটন
উপস্থিত সদস্যবৃন্দ:
- ইমদাদুল হক লিটন
- মো: শাহীন খান
- ডা: সাদিকুর রহমান শাওন
- জাহিদুল শুভ
- জহিরুল ইসলাম সাগর
- মুহাম্মদ মামুন
- আরিফুর রহমান
- রুবেল মাহমুদ নিরব
- মিজানুর রহমান
- শাহেদ রহমান
- আলামিন ইসলাম
সভার আলোচনা ও সিদ্ধান্তসমূহ:
আজকের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হলো:
১. নাম ও উদ্দেশ্য: সংগঠনের নাম ‘Village Network Alliance (VNA)’ এবং ট্যাগলাইন/স্লোগান ‘আলোকিত প্রাণ, সমৃদ্ধ গ্রাম’ চূড়ান্ত করা হলো। সংগঠনের মূল কাজ হবে গ্রামের স্কুলের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করা এবং গ্রামের চিকিৎসা সুবিধার মান বৃদ্ধি করা।
২. আহ্বায়ক কমিটি গঠন: সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে আগামী [৩/৬] মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলো:
- আহ্বায়ক: ডা: সাদিকুর রহমান শাওন
- যুগ্ম-আহ্বায়ক: জাহিদুল শুভ
- সদস্য সচিব: জহিরুল ইসলাম সাগর
- যুগ্ম সদস্য সচিব: মুহাম্মদ মামুন
- সদস্যবৃন্দ:
- রুবেল মাহমুদ নিরব
- মিজানুর রহমান
- ওমর আলী
- মাহমুদুল সুমন
- আলামিন ইসলাম
- মাহিম শিকদার
- নাজমুল বিন আমজাদ
- আরিফুর রহমান
- নাজমুল হক
- শাহেদ রহমান
- জিসান মিয়া
- আদনান সাকিব
- রাইনুল রাসেল
৩. ট্রাস্টি বোর্ড গঠন: আজকের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি ৩ সদস্য বিশিষ্ট ‘ট্রাস্টি বোর্ড’ গঠিত হলো। এই বোর্ড সংগঠনের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে।
- ইমদাদুল হক লিটন
- মো: শাহীন খান
- হাসানুল হক
৪. ভবিষ্যৎ পরিকল্পনা: আহ্বায়ক কমিটি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে সংগঠনের একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করবেন এবং পরবর্তী সভার তারিখ নির্ধারণ করবেন।
পরিশেষে আর কোনো আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


