বিসমিল্লাহিররাহমানিররাহিম
Village Network Alliance- VNA (পরিচিতি)
স্থান : পাথরঘাটা বাজার , মির্জাপুর, টাঙ্গাইল।
জন্ম তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬ ইং
Village Network Alliance (VNA) ঘোষনা পত্র :
আমরা ঘোষণা করছি যে VNA একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণমূলক প্ল্যাটফর্ম। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ব্যক্তি, দলমত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে মানবিক মূল্যবোধ, শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে কাজ করাই এর মূল লক্ষ্য।
Village Network Alliance (VNA) এই সংগঠনের নামকরন, স্লোগান, লগো ও পতাকা-
নামকরন : Village Network Alliance
Village (গ্রাম) —
গ্রামের মানুষ, সংস্কৃতি ও জীবনব্যবস্থা,
শেকড়ভিত্তিক উন্নয়ন,
শিক্ষিত–অশিক্ষিত, নারী–পুরুষ, তরুণ–প্রবীণ—সবাইকে অন্তর্ভুক্ত করা
বার্তা: 👉 গ্রামই উন্নয়নের মূল ভিত্তি
Network (নেটওয়ার্ক)—
মানুষে মানুষে সংযোগ
জ্ঞান, অভিজ্ঞতা ও সম্পদের আদান–প্রদান, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমের সমন্বয়
একক ব্যক্তি নয়, সম্মিলিত শক্তি
বার্তা: 👉 সংযুক্ত মানুষই শক্তিশালী সমাজ গড়তে পারে
Alliance (জোট / ঐক্য)—
ঐক্যবদ্ধ উদ্যোগ, সহযোগিতা ও সহমর্মিতা, বিভাজনের বদলে সম্মিলিত সিদ্ধান্ত, ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের একত্র পথচলা
বার্তা: 👉 ঐক্যই টেকসই পরিবর্তন ও সফলতার চাবিকাঠি
স্লোগান – আলোকিত প্রান, সমৃদ্ধ গ্রাম।
লগো- লগুর বর্ননা:
Network চিহ্ন:- চিন্তা-চেতনা ও স্বপ্নের সংযোগ।
Brain চিহ্ন:- পারস্পরিক মেধা বা জ্ঞান ও অভিজ্ঞতার সংযোগ।
Arrow চিহ্ন :- সম্মিলিত চিন্তা-চেতনা ও স্বপ্নের লক্ষ্য।
Star & Madel:- আলোকিত সংযুক্ত মনের স্বপ্নের গন্তব্যেই উজ্জ্বল সাফল্য।
পতাকা– সাদা কাপড়ের উপরে স্লোগান, মাঝখানে লগো
Village Network Alliance (VNA) সংগঠনের পরিচিতি :
VNA (Village Network Alliance) একটি সামাজিক, শিক্ষামূলক ও মানবকল্যাণমূলক সংগঠন, যার মূল লক্ষ্য হলো গ্রামভিত্তিক মেধা, প্রযুক্তি ও মানবসম্পদকে একটি শক্তিশালী নেটওয়ার্কে যুক্ত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
এই সংগঠন বিশ্বাস করে—
গ্রামই জাতির মূল শক্তি, আর শিক্ষিত ও সচেতন মানুষই উন্নয়নের প্রকৃত চালিকাশক্তি।
VNA গ্রাম থেকে শহর, দেশ থেকে বিদেশে অবস্থানরত শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা ও সমাজসেবীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে জ্ঞান, অভিজ্ঞতা ও সুযোগের আদান-প্রদানকে সহজতর করে।
VNA-এর লক্ষ্য ও উদ্দেশ্য
📚 শিক্ষার মান উন্নয়ন ও মেধা বিকাশ।
🧠 অলিম্পিয়াড, জ্ঞানচর্চা ও ক্যারিয়ার গাইডলাইন।
🌐 প্রযুক্তি ও ডিজিটাল সচেতনতা বৃদ্ধি।
🤝 সামাজিক ঐক্য, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব গড়ে তোলা।
🏡 গ্রামভিত্তিক টেকসই উন্নয়ন ও উদ্যোগ সৃষ্টি
১. গ্রামভিত্তিক জনগোষ্ঠীকে জ্ঞান, প্রযুক্তি ও সহযোগিতার নেটওয়ার্কে যুক্ত করে একটি সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল গ্রামীণ সমাজ গড়ে তোলা।
২. গ্রামভিত্তিক নেটওয়ার্ক গড়ে তোলা, বিভিন্ন গ্রামের মানুষ, যুবক, শিক্ষক, কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি কার্যকর Village Network গঠন করা।
৩. শিক্ষা ও মেধা উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একাডেমিক সাপোর্ট, অলিম্পিয়াড, স্কিল ডেভেলপমেন্ট, মেধাবী কিন্তু সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করা।
৪. যুব ক্ষমতায়ন, যুবকদের নেতৃত্ব, স্বেচ্ছাসেবা ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করা, গ্রামভিত্তিক ইয়ুথ লিডার তৈরি করা।
৫. ডিজিটাল ও তথ্য সচেতনতা, গ্রামে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সহজলভ্য করা।
৬. স্বাস্থ্য, সামাজিক ও নৈতিক সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি পালন করা এবং সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করা।
৭. সহযোগিতা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, কোন দুর্যোগকালীন সহায়তা, সামাজিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
VNA-এর কার্যক্রম
শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক কর্মসূচি
Olympiad Campaign ও জ্ঞানভিত্তিক কার্যক্রম, শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করা। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা, সংবাদ ও সচেতনতা কার্যক্রম করা। স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে নেটওয়ার্কিং।
VNA-এর দর্শন
“Think Global, Act Local”
স্থানীয় ভাবনাকে বৈশ্বিক মানে উন্নীত করাই VNA-এর দর্শন।
VNA রাজনীতি-বিমুক্ত ও মানবকল্যাণে বিশ্বাসী একটি সংগঠন, যেখানে ইতিবাচক চিন্তা ও সম্মিলিত প্রচেষ্টাই এগিয়ে যাওয়ার মূল শক্তি।
VNA (Village Network Alliance) কেবল একটি সংগঠন নয়—এটি একটি স্বপ্ন, একটি আন্দোলন, যেখানে প্রতিটি মানুষ নিজের জ্ঞান ও সামর্থ্য দিয়ে সমাজ গঠনের অংশীদার।
